শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
এম.এ হালিম,বার্তা সম্পাদক :
ভৈরবে পাচারকালে মাদকসহ ১ মাদককারবারিকে গ্রেফতার করেছে হাইওয়ে থানা পুলিশ । গ্রেফতারকৃত মাদক কারবারি শহরের কমলপুর গ্রামের জালাল উদ্দিনের পুত্র স্বপন মিয়া (৩৯) বলে জানা গেছে । গ্রেফতারকৃতের বিরুদ্ধে হাইওয়ে থানার এ.এস আই রেহান উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে । হাইওয়ে থানা পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সকালে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কালিকাপ্রসাদ এলাকা থেকে তাকে আটক করা হয় । এ সময় তার সাথে থাকা ব্যাগে তল্লাশি করে ৩ কেজি গাজাঁ উদ্ধার করা হয়েছে । গ্রেফতারকৃত মাদক কারবারি স্বপন মিয়া গাজাঁ নিয়ে ময়মনসিংহে যাচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে জানায় ।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে ।