স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জ সদর এলাকাকে মাদক মুক্ত করার ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জ মডেল থানার নব যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ। তিনি বলেছেন, সকলের সহযোগিতা পেলে আমি থানা এলাকাকে মাদকমুক্ত করে গড়ে তুলবো। শুক্রবার ঐতিহাসিক পাগলা মসজিদে জুম্মার নামাজের পর মুসল্লিদের উদ্যেশ্যে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আপনারা যেকোন সমস্যা নিয়ে থানায় এসে আমাকে জানাবেন। আমি আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো। আর এ সেবা নিতে কোন টাকা পয়সা লাগবে না। ’আমার দুয়ার ২৪ ঘন্টা খোলা। তবে আপনারা আইনবহির্ভূত অন্যায় কোন দাবী নিয়ে আসবেন না। যা আমি করতে পারবো না’।
করোনা ভাইরাস এবং ওমিক্রন সংক্রমণের ভয়াবহতার চিত্র তুলে ধরে তিনি সবাইকে মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান। এছাড়া সরকারের বিধিনিষেধ মানার মাধ্যমে করোনা এবং ওমিক্রন সংক্রমণ রোধে সবার সহযোগিতা কামনা করেন।
করোনা ও ওমিক্রন থেকে নিজেকে,পরিবারকে এবং অন্যকে বাঁচাত হলে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যাবহারের কোন বিকল্প নেই।পাশাপাশি বাইরে থেকে বাসায় এসে হাত ধুতে হবে। সবাই সচেতন হলে আমরা সুরক্ষিত ও নিরাপদ থাকতে পারব, ইনশাআল্লাহ।